ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের প্রাণহানি

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের প্রাণহানি

নবপ্রকাশ ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৮ জন। রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন শনাক্ত রোগী ১ হাজার ৪৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৫ জন। গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনা করে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে মোট ৮৯৪ জন শিশুর মৃত্যু হলো। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন মোট ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মনিটরিং করছে এবং সার্বিক সেবাদান জোরদার রাখার নির্দেশনা দিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে