ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ২১ বছর পর ঠিকানা বদল: শেফিল্ডে হামজা চৌধুরী

২১ বছর পর ঠিকানা বদল: শেফিল্ডে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক:

২১ বছরের সুদীর্ঘ সম্পর্কের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে মূল দলের নির্ভরযোগ্য মুখ হয়ে ওঠা এই ফুটবলার এবার পাকাপাকিভাবে যোগ দিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। এক বছরের স্থায়ী চুক্তিতে তাঁকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শেফিল্ড। মায়ের হাত ধরে শুরু, এরপর রূপকথার জয়যাত্রা পাঁচ বছর বয়সে চঞ্চল হামজাকে সামলাতে ফুটবল কোচিংয়ে নিয়ে গিয়েছিলেন তাঁর মা রাফিয়া চৌধুরী। লফবরো ইউনিভার্সিটির এক ওপেন ডে-তে প্রথম বল পায়ে নেন তিনি। লক্ষ্য ছিল কেবল ছেলের অতিরিক্ত শক্তি খেলাধুলায় ব্যয় করা। কিন্তু সেই সিদ্ধান্তই ঘুরিয়ে দেয় তাঁর জীবনের মোড়। সাত বছর বয়সে ২০০৫ সালে লেস্টার সিটির একাডেমিতে পা রাখেন হামজা। ঝাঁকড়া চুল আর মাঠে নির্ভীক ট্যাকলিংয়ে অল্প দিনেই নজর কাড়েন কোচদের। বয়সভিত্তিক দলের ধাপ পেরিয়ে ২০১৬ সালে ধারে খেলেন বার্টন অ্যালবিয়নে। ২০১৭ সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপে লেস্টারের মূল দলে অভিষেক এবং তার দুই মাস পরেই টটেনহ্যামের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে পদার্পণ।

লেস্টারে দুই দশকের গৌরবময় অধ্যায় লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫টি ম্যাচে মাঠে নেমেছেন হামজা। এর মধ্যে অন্যতম স্মৃতি ছিল ২০২১ সালের এফএ কাপ জয়। পাশাপাশি ২০২৩-২৪ মৌসুমে লেস্টারকে চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কয়েকবার ক্লাবের অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন এই মিডফিল্ডার। নতুন ঠিকানা: শেফিল্ড ইউনাইটেড ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। ১৯টি ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে সাহায্য করে। শেফিল্ডের প্রধান কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ওয়াটফোর্ড ও শেফিল্ড উভয় জায়গাতেই খেলেছেন তিনি। ওয়াইল্ডার হামজার বহুমুখী প্রতিভা ও রাইট-ব্যাক থেকে মিডফিল্ডে খেলার দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

হামজা চৌধুরী বলেন: “লেস্টারে আমি দীর্ঘ ২১ বছর কাটিয়েছি। তাই এই ক্লাব ছাড়া আমার ও আমার পরিবারের জন্য বিশাল একটি পরিবর্তন। তবে এই নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত এবং মুখিয়ে আছি। আশা করি, শেফিল্ডে আমাদের একটি চমৎকার মৌসুম কাটবে।”

চ্যাম্পিয়নশিপে শেফিল্ডকে প্রিমিয়ার লিগে ফেরানোর চ্যালেঞ্জের পাশাপাশি সামনে বাংলাদেশের জার্সিতেও হামজার ওপর সমর্থকদের বড় প্রত্যাশা থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের মিডফিল্ড সামলানোর প্রস্তুতি নিচ্ছেন এই তারকা ফুটবলার। ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে