ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ১.৫ কোটি টাকার জিরাসহ কার্গো বোট জব্দ

১.৫ কোটি টাকার জিরাসহ কার্গো বোট জব্দ

নবপ্রকাশ ডেস্ক:

পটুয়াখালীতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ প্রায় ২১ হাজার কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি চৌকস দল পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নদীতে ভাসমান একটি সন্দেহজনক কার্গো বোটের গতিবিধি দেখে সেটিতে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তবে গভীর রাতে কোস্ট গার্ডের উপস্থিতি ও অভিযানের বিষয়টি টের পেয়ে চতুর চোরাকারবারিরা দ্রুত সটকে পড়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জিরা ও চোরাচালানে ব্যবহৃত কার্গো বোটটির বিষয়ে পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের জলসীমা সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়া বন্ধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে