ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের প্রেসিডেন্ট

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে ইরানের প্রেসিডেন্ট

নবপ্রকাশ ডেস্ক:

১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লি পৌঁছালে তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, নয়াদিল্লির উদ্দেশে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রিকসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একতরফাবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণে ব্রিকসের যথেষ্ট সক্ষমতা রয়েছে।” পেজেশকিয়ান ভারত সফরকে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেছেন।

সফরকালে ইরানের প্রেসিডেন্ট সম্মেলনের বেশ কয়েকটি মূল অধিবেশনে অংশ নেবেন। তিনি ব্রিকস নেতাদের মূল বৈঠকে বক্তব্য রাখার পাশাপাশি ‘ব্রিকস ইকোনমিক ফোরাম’ এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে আয়োজিত রুদ্ধদ্বার শীর্ষ বৈঠকেও অংশ নেবেন।

ব্রিকসের বর্তমান সাংগঠনিক পরিধি তুলে ধরে পেজেশকিয়ান জানান, জোটে বর্তমানে মোট ২১টি দেশ যুক্ত রয়েছে; যার মধ্যে ১১টি পূর্ণাঙ্গ সদস্য এবং বাকি ১০টি রাষ্ট্রকে ‘ব্রিকস প্লাস’ সহযোগী হিসেবে গণ্য করা হয়।

সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন পেজেশকিয়ান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ সম্মেলনে আসা বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ সমস্ত বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন কৌশলগত ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে