ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ১৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

১৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শুক্রবার (১২ জুন) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ এনামুল হক (২৮), মোঃ ইউসুফ আলী (৩৮) ও মোছাম্মদ মৌসুমী (৩০)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ৪টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় থেকে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডগামী পাকা রাস্তার পশ্চিম পাশে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা ভবনের নিচে অভিযান পরিচালনা করে। এসময় রাস্তার পাশ থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে রাখা ১৬ হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল বলে জানায় পুলিশ।

এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, ‘APEX’ লেখা ঘন কফি রঙের একটি ব্যাগ এবং একটি কালো রঙের ছোট আইপিএস সদৃশ টিনের বক্সও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে