গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন অভিনেত্রী তার দ্রুত সুস্থতা কামনায় ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতার খবর জানান তাসনুভা তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি প্রকাশ করে এক পোস্টে তিনি লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের এই কঠিন সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী আরো লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’মায়ের সুস্থতা কামনা করে তিশা তার পোস্টে আরো লেখেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন।
আমিন।’ তাসনুভা তিশার এই আবেগঘন পোস্টের পর থেকেই উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে। পরিবারের এই দুঃসময়ে তিশার পাশে থাকার আশ্রতিবাদ জানিয়ে আসছে ডাবলিন।
