ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » হাসপাতালে ডায়ালিসিস: জেলায় ১০, মেডিকেলে ৫০ মেশিন

হাসপাতালে ডায়ালিসিস: জেলায় ১০, মেডিকেলে ৫০ মেশিন

নবপ্রকাশ ডেস্ক:

দেশের প্রান্তিক ও দূরদূরান্তের রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি এবং সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালিসিস মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের সামগ্রিক চিকিৎসা খাতের টেকসই উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বহু ক্ষেত্রে নামমাত্র ও নিম্নমানের যেসব যন্ত্রপাতি বা মেশিনপত্র আনা হয়েছিল, সেগুলো বর্তমানে অকেজো ও ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। যার মাধ্যমে কেবল রাষ্ট্রের অর্থ অপচয়ই করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে এবং এই খাতেই অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড সর্বোচ্চ বাজেট বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ঢাকার হাসপাতালগুলোর ওপর মূল চাপ কমাতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করার জোরালো উদ্যোগ ও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এদিকে, বিশ্ব হার্ট দিবসের উক্ত সেমিনারে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, সাধারণ মানুষ প্রায়শই বুকের তীব্র ব্যথায় প্রাথমিক লক্ষণ দেখা দিলে তাকে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে অবহেলা করেন, যা পরবর্তী সময়ে বড় ধরনের প্রাণঘাতী ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো ধরণের বুকের অস্বস্তি বা ব্যথা অনুভব হলেই কালক্ষেপণ না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তাঁরা।

একই সঙ্গে হৃদরোগের মারাত্মক ঝুঁকি থেকে বেঁচে থাকতে ধূপমান, তামাকজাত দ্রব্য, অতিরিক্ত কাঁচা লবণ ও প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড) পরিহার করে দৈনিক নিয়মিত শারীরিক ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে