ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হাম-ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম-ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘একসময় কলেরায় দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হতো। বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা পুরোপুরি নির্মূলের লক্ষ্যে সরকার মুখে খাওয়ার কলেরা টিকা দেয়ার এই ক্যাম্পেইন শুরু করেছে।’

তিনি জানান, এক বছরের বেশি বয়সী সব মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নেয়া হয়েছে। তবে গর্ভবতী নারীরা এই টিকা কর্মসূচির আওতার বাইরে থাকবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ টিকা ক্যাম্পেইন পরিচালিত হবে। এক বছরের বেশি বয়সী সবাইকে প্রথম ডোজ দেয়া হবে এবং এক মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে