ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, আক্রান্ত সহস্রাধিক

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, আক্রান্ত সহস্রাধিক

নবপ্রকাশ ডেস্ক:

দেশজুড়ে হাম ও এর উপসর্গের প্রকোপ দিন দিন আরও মারাত্মক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। পাশাপাশি গত একদিনে নতুন করে ৬৪ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬৯৫ জন হামে আক্রান্ত হয়েছেন।

গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে