ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এই নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বজায় রাখবে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার বিশ্বাস, আমরা এটি বজায় রাখব।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সবাই ‘স্টিলের দেয়াল’ হিসেবে অভিহিত করছে এবং ‘এ বিষয়ে ইরানের কিছুই করার নেই’।

এর আগে ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধ এবং জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ট্রাম্পের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে