ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » স্মৃতি ও শরীরের ভাষায় নতুন গল্প

স্মৃতি ও শরীরের ভাষায় নতুন গল্প

বিনোদন ডেস্ক

লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে বিশেষ নারীবাদী নৃত্যনাট্য কর্মশালা ‘রি-মেম্বারিং মেমোরিজ, রিক্লেইমিং বডিজ’।

শরীর শুধু নৃত্যের প্রকাশমাধ্যম নয়, এর ভেতর জমে থাকে মানুষের ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি, অভিজ্ঞতা ও সামাজিক ইতিহাস। সেই শরীরী স্মৃতিকে নতুনভাবে আবিষ্কার করে শিল্পের ভাষায় প্রকাশের

সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আট দিনের এই কর্মশালার উদ্বোধন হবে ১৭ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বনানীর চারুতায় চলবে আয়োজনটি।

কর্মশালায় ‘রি-মেম্বারিং’ বলতে শুধু পুরোনো স্মৃতি মনে করা নয়, বরং সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া বা নীরব হয়ে থাকা অভিজ্ঞতাকে নতুন করে খুঁজে দেখার প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। ব্যক্তিগত জীবনের স্মৃতি ও অনুভূতির সঙ্গে বৃহত্তর সামাজিক ইতিহাসের সম্পর্কও অনুসন্ধান করবেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের মতে, মানুষের শরীর অনেকটা জীবন্ত মহাফেজখানার মতো। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের নানা স্তরও সেখানে জমা থাকে। তাই নৃত্যকে শুধু মঞ্চ পরিবেশনা হিসেবে না দেখে শরীরের ভেতরে থাকা অভিজ্ঞতা ও স্মৃতিকে বোঝার একটি মাধ্যম হিসেবে তুলে ধরা হবে কর্মশালায়।

এ আয়োজনে মেন্টর হিসেবে থাকছেন নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও গবেষক লুবনা মারিয়াম, পারফর্মার ও শরীরী-চর্চাবিদ সোহিনী দাস হার্টম্যান, থিয়েটার নির্মাতা রেমন্ড ক্যাল্ডওয়েল এবং গবেষক ও লেখক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তাদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা শরীরী অনুশীলনের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিকে নৃত্যের ভাষায় প্রকাশের প্রক্রিয়ায় যুক্ত হবেন।

কর্মশালাটিতে নারীবাদকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় সীমাবদ্ধ না রেখে ভিন্ন ভিন্ন জীবন, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির জন্য একটি উন্মুক্ত পরিসর তৈরির চেষ্টা থাকবে। ব্যক্তিগত গল্প, সামাজিক বাস্তবতা ও শরীরী প্রকাশের মধ্য দিয়ে নতুন ধরনের সৃজনশীল ভাবনা তুলে ধরাই হবে এর অন্যতম উদ্দেশ্য।

কর্মশালায় তৈরি হওয়া ভাবনা ও শরীরী ভাষার প্রতিফলন দেখা যাবে ২৫ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে আয়োজিত ‘ওয়াও উৎসব’-এ। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় উৎসবটির প্রযোজনা করছে সাধনা। সেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীল অনুসন্ধান দর্শকদের সামনে মঞ্চায়িত হবে।

আয়োজকদের প্রত্যাশা, এই কর্মশালার মাধ্যমে স্মৃতি, শরীর, নারীজীবন ও ইতিহাসকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা কীভাবে বৃহত্তর সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত হতে পারে, নৃত্যের ভাষায় সেই গল্পও উঠে আসবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে