ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » স্বাস্থ্যখাতে বৈপ্লবিক সংস্কার আনার ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে বৈপ্লবিক সংস্কার আনার ঘোষণা: স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া দেশের স্বাস্থ্য খাতকে আগামী দুই বছরের মধ্যে পুনর্গঠন করে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক বিশেষ আলোচনায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রান্তিক পর্যায়ের চিকিৎসাসেবা উন্নত করতে শিগগিরই দেশের সব উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কাজ শুরু হতে যাচ্ছে। পুনর্গঠিত এই হাসপাতালগুলোতে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস, জরুরি রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং ফিজিওথেরাপি ইউনিট যুক্ত থাকবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বড় ধরনের গতি আনবে।

মানসিক স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, মানসিকভাবে অসুস্থদের শয্যা ও আধুনিক চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে নতুন মানসিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। তবে কেবল চিকিৎসানির্ভর না হয়ে মানসিক রোগ প্রতিরোধে জাতীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় পাবনা মানসিক হাসপাতাল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার কঠোর নির্দেশ প্রদান করেন মন্ত্রী।

পাশাপাশি, সম্প্রতি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী জানান, ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে