ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » স্পেনে মেসির নতুন ক্লাব কেনা?

স্পেনে মেসির নতুন ক্লাব কেনা?

খেলা ডেস্ক

স্পেনে আরও একটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন লিওনেল মেসি। দ্বিতীয় বিভাগের দল এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন এই তারকা। তবে মালিকানা হস্তান্তরের আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয় যাচাইসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সব যাচাই শেষে চুক্তিটির জন্য স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনও প্রয়োজন হবে। প্রক্রিয়া শেষ হলে স্পেনে মেসির মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুটি।

এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন মেসি। দলটি আধা-পেশাদার হওয়ায় এলদেনসে হবে স্পেনে তার মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের সারির লিগে খেলেছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে উঠেছিল ক্লাবটি। তবে দুই মৌসুম পরই অবনমন হয়। এবার আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে দলটি।

ফিরেই অবশ্য মাঠে ভালো সময় কাটছে না এলদেনসের। চলতি মৌসুমে চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি তারা। এর মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থাপনাতেই চলছে ক্লাবের কার্যক্রম।

এলদেনসের বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডের আরও কয়েকটি ক্লাবের মালিকানার সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠানটি।

৩৯ বছর বয়সী মেসি শুধু এলদেনসে ও কর্নেয়ার সঙ্গেই যুক্ত নন। ইন্টার মায়ামিতে তার সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানাতেও আংশিকভাবে জড়িত তিনি।

এলদেনসে ও কর্নেয়ার মালিকানা নিয়ে আপাতত কোনো বড় সমস্যা হওয়ার কথা নয়। কারণ দুটি দল তিন বিভাগের ব্যবধানে রয়েছে—কর্নেয়া পঞ্চম বিভাগে এবং এলদেনসে দ্বিতীয় বিভাগে। তবে ভবিষ্যতে দুই দল একই বিভাগে উঠে এলে একই মালিকের দুটি দলকে একসঙ্গে খেলতে দেওয়া হবে কি না, তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতে দর্শক ধারণক্ষমতা ৫ হাজার ৭৭৬। চুক্তি চূড়ান্ত হলে মেসির মালিকানায় আসা এই ক্লাবের সামনে নতুন সম্ভাবনার পথ খুলে যেতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে