ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সৌরভের হাতে দুটি ‘খুনের’ চিঠি

সৌরভের হাতে দুটি ‘খুনের’ চিঠি

সাবেক বিসিসিআই সভাপতি ও ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভের কার্যালয়ে ইংরেজিতে লেখা একটি হুমকিমূলক চিঠি পৌঁছায়। চিঠিতে তাঁকে ও তাঁর পরিবারকে ‘খুন’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটির পর সৌরভের পরিবার ও তাঁর ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্থানীয় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও।

পরিবার সূত্রে জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরেই এমন হুমকিমূলক চিঠি আসছিল। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কোনো অতিউৎসাহী ভক্ত বা ক্ষুব্ধ কারও কাজ ভেবে উপেক্ষা করা হয়েছিল। তবে দিন দিন চিঠির ভাষা আরও উগ্র ও আক্রমণাত্মক রূপ নেওয়ায় এবং বারবার তা আসতে থাকায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয় পরিবারটি।

দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সৌরভ ও ডোনা গাঙ্গুলীর উদ্দেশ্যে দুটি পৃথক চিঠি পাঠানো হয়। সেখানে তাঁদের প্রতি আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার পাশাপাশি তাঁদের ও তাঁদের সঙ্গে কর্মরত কর্মী-সহযোগীদের জীবননাশের স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে চিঠিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সৌরভের বাসভবন ও কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং প্রেরকের পরিচয় কী, তা শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে