নবপ্রকাশ ডেস্ক: ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
এ ছাড়াও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানে মহান আল্লাহর নিকট দোয়া করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হন। তারা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)।
এ ছাড়াও ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল গুরুতর
