ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সৌদি আরবে হামলার আতঙ্ক: বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

সৌদি আরবে হামলার আতঙ্ক: বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

নবপ্রকাশ ডেস্ক:

সৌদি আরবের দাম্মামে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে কাতারের দোহায় জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে রিয়াদের পাশাপাশি এবার দাম্মামগামী ফ্লাইটও স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-৩৪৯ ফ্লাইটটির। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছে। আগামী মঙ্গলবার দাম্মামগামী নির্ধারিত ফ্লাইটটি পরিচালনা করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে পরবর্তী আপডেট ও সময়সূচি জানা যাবে।

এর আগে, রবিবার মধ্যরাতে ঢাকা থেকে দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি যাত্রাপথে মাঝ আকাশে থাকা অবস্থায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি দিক পরিবর্তন করে বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে প্রায় তিন ঘণ্টা পর ফ্লাইটটি নিরাপদে সেখানে গিয়ে পৌঁছায়।

সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলো সতর্ক অবস্থান নিয়েছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলাও আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই রুটে তাদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে