ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১ বাংলাদেশি

সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১ বাংলাদেশি

নবপ্রকাশ ডেস্ক:

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে যান সজিব। তিনি দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন। গত রোববার দুপুরে সেখানে এক ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রবাসে থাকা তার বন্ধু আল আমিন পরবর্তীতে স্বজনদের এ মর্মান্তিক খবর জানান। সজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

নিহতের চাচা আবুল কাশেম জানান, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফন করতে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, “ঘটনাটি জানার পর মরদেহ দ্রুত দেশে আনতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের সকল তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে