ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সিডনির রাজপথে শাবনূর ও রবি চৌধুরী

সিডনির রাজপথে শাবনূর ও রবি চৌধুরী

বিনোদন ডেস্ক:

সিডনির রাজপথে গাড়ির স্টিয়ারিংয়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর, আর পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন সুরের জাদুকর রবি চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) ছুটির দিনে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দেখা মিলল নব্বইয়ের দশকের জনপ্রিয় এই দুই তারকার আড্ডা ও বন্ধুত্বের এক মধুর দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শাবনূর গাড়ি চালাচ্ছেন, আর তাঁর পাশেই রবি চৌধুরী গাইছেন গান। পেছনের আসনে ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি চলার পাশাপাশি চলছিল দুই বন্ধুর আড্ডা আর গানের সুর। ভৌগোলিক দূরত্ব বা সময়ের ব্যবধান সত্ত্বে নব্বই দশকের এই দুই তারকার অটুট মেলবন্ধনই ফুটে উঠেছে ভিডিওটিতে।

জানা গেছে, স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তাঁর আসার খবর পেয়ে শাবনূর সুযোগ বের করে দুজন একসঙ্গে ঘুরতে বের হন এবং রবি চৌধুরীকে সিডনির বিভিন্ন মনোরম স্থান ঘুরে দেখান।

ভিডিওটি শেয়ার করে ফেসবুকে আবেগঘন এক বার্তা পোস্ট করেন শাবনূর। তিনি লেখেন, “সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রয়াত প্রখ্যাত চিত্রপরিচালক মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসি তোমাকে’ সিনেমাটির এই জনপ্রিয় কালজয়ী গানটির গীতিকার ও সুরকার ছিলেন সংগীতজ্ঞ প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল।

শাবনূর ও রবি চৌধুরীর এই সুদীর্ঘ বন্ধুত্বের এক অনন্য মিল হলো—দুজনারই জন্মদিন একই দিনে, অর্থাৎ ১৭ ডিসেম্বর। অতীতে ঢাকায় থাকাকালে রবি চৌধুরীর বাসাতেই একাধিকবার যৌথভাবে জন্মদিন উদযাপন করেছেন তাঁরা। ভিডিওতে সেই পুরোনো স্মৃতিগুলোর কথাও স্মৃতিকাতর হয়ে তুলে ধরেন শাবনূর। প্রিয় দুই তারকাকে এতদিন পর এক ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও ভক্ত-অনুরাগীরাও স্মৃতিকাতর হয়ে শুভেচ্ছা ও প্রশংসায় ভাসাচ্ছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে