ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » সার নিয়ে আতঙ্ক নয়, বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা

সার নিয়ে আতঙ্ক নয়, বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা

নবপ্রকাশ ডেস্ক:

সার নিয়ে আতঙ্ক ছড়ানো, কৃত্রিম সংকট তৈরি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের হয়রানি না করার অঙ্গীকার করে হাত তুলে শপথ নেন ডিলাররা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও মৌসুমী নাসরিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম ভূঁইয়া, বিএফএ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান শামীমসহ কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, জেলায় সারের কোনো সংকট নেই এবং কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ না করার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের নির্দিষ্ট কোনো সার কিনতে বাধ্য করা যাবে না। নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া বা কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাজাহান সিরাজ জানান, চলতি বছর জেলায় সারের বরাদ্দ গতবারের চেয়ে বেশি রয়েছে, তবুও কৃষকদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে