ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সরকারি দরপত্র ও কেনাকাটায় শতভাগ স্বচ্ছতার তাগিদ যুক্তরাষ্ট্রের

সরকারি দরপত্র ও কেনাকাটায় শতভাগ স্বচ্ছতার তাগিদ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট: বাংলাদেশ’ প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। তবে অর্ধেকের বেশি বছরের হিসাব বিবরণী সময়মতো প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক স্বচ্ছতায় ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের নির্বাহী বাজেট প্রস্তাব ও অনুমোদিত বাজেট অনলাইনে উন্মুক্ত করেছে। আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি অনুসরণ করা না হলেও বাজেটের তথ্য সার্বিকভাবে নির্ভরযোগ্য ছিল এবং ঋণের বাধ্যবাধকতাসংক্রান্ত তথ্যও সহজলভ্য রাখা হয়েছিল। এতে প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত রাজস্বসহ সরকারের আয়-ব্যয়ের একটি মোটামুটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেছে।

তবে প্রতিবেদনে কিছু ঘাটতিও চিহ্নিত করা হয়। এতে উল্লেখ করা হয়, নির্বাহী কার্যালয়গুলোর পরিচালন খরচের আলাদা হিসাব বাজেটে অনুপস্থিত ছিল, যার ফলে রাজস্ব ও ব্যয়ের শতভাগ স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। এছাড়া দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান (সিএজি) স্বায়ত্তশাসনের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি এবং তারা পূর্ণাঙ্গ সরকারি হিসাব পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি ই-জিপি (e-GP) ব্যবস্থা কার্যকর থাকলেও সেখানে তথ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর অবকাশ রয়েছে বলে মনে করে ওয়াশিংটন।

আর্থিক খাতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবেদনে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রাকৃতিক সম্পদ চুক্তি সংক্রান্ত মৌলিক তথ্য প্রকাশ্যে আনা, বাজেটের সঙ্গে বাস্তব আয়-ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়কে পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও প্রয়োজনীয় পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া, যেন তারা সময়মতো পুরো বছরের হিসাব সরাসরি নিরীক্ষা করতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে