ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘সব জয়কে ছাপিয়ে শীর্ষে এটাই: শান্ত’

‘সব জয়কে ছাপিয়ে শীর্ষে এটাই: শান্ত’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়, এমনটাই আখ্যা দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়, যেকোনো ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেটের। আমরা এটা বিশ্বাস করি, এবং সামনের দিনগুলোতে আমরা আরও বিশেষ কিছু করব।’

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ী প্রথম বাংলাদেশি অধিনায়ক হওয়া নিয়ে শান্ত বলেন, ‘আমি খুব খুশি ও নিজের প্রতি গর্বিত। ছেলেরা যেভাবে খেলেছে, তাতে সত্যিই গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি এবং এই দল নিয়ে জিততে পেরে সত্যিই আনন্দিত।’

এই দলের অর্জনের পেছনে কাজ করেছে পেস বোলিং বিভাগ। স্পিনের ওপর নির্ভরতা কমিয়ে এখন বাংলাদেশের বোলিং আক্রমণ অনেক পরিণত। এ বিষয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটাই টেস্ট ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পরিবর্তন। সাধারণত পাঁচ-ছয় বছর আগে পেস বোলাররা টেস্ট ক্রিকেট খেলতে চাইত না, কারণ আমরা যথেষ্ট টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেতাম না। কিন্তু গত দুই-তিন বছরে আমরা অনেক টেস্ট ম্যাচ খেলেছি এবং ছেলেরা টেস্ট ফরম্যাটে গুরুত্ব দিচ্ছে। তাই এখন তারা খেলতে চায় এবং পারফর্ম করতে চায়, কারণ তারা বিশ্বমানের হতে চায়। এটাই তাদের মানসিকতা।’

দলে সিনিয়রদের উপস্থিতিও দারুণভাবে সাহায্য করেছে দলকে। তিনি বলেন, ‘বিশেষ করে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মমিনুল হক—তারা টেস্ট ক্রিকেট খেলার জন্য অনেক উৎসাহ দিয়েছেন। এগুলোই তাদের ভাবনা ও মানসিকতার পেছনের কারণ।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে