ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১২ আগস্ট) গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায়, গ্যাস সরবরাহে স্থবিরতা দেখা দিয়েছে। তবে, বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে।

এসময় মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে সরকার। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো অসম্ভব, দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে মন্ত্রণালয়।

অতীতের ভুল নীতি ও তাৎক্ষণিক সমাধানের ফলেই আজকের এই সংকট বলে জানান তিনি।

অমিত জানান, এক্সিলারেট টার্মিনাল থেকে এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করা সম্ভব হচ্ছে না। পুরো মাত্রায় সক্ষমতা আনতে ৭২ ঘণ্টার জন্য এটি বন্ধ রাখতে হবে। তবে কখন থেকে বন্ধ হবে এখনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের চরম ভোগান্তিতে বার বার দুঃখ প্রকাশ করছি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে