ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে অভিনেত্রী, ভিড়ে ভাঙল গাড়ির কাচ

শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে অভিনেত্রী, ভিড়ে ভাঙল গাড়ির কাচ

ভারতের বিহার শরিফে একটি গয়নার শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানি। তাকে একঝলক দেখতে ভিড় জমান হাজারো ভক্ত।

একপর্যায়ে ভিড় সামলাতে না পারায় সেখানে মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে শোরুমের কর্মীদের সহায়তায় কোনো ক্ষতি ছাড়াই তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। 

অনুষ্ঠান শেষে কাজল রাঘওয়ানি যখন গাড়িতে উঠছিলেন, তখন একদল লোক তার গাড়িটিকে ধাওয়া করে। এ সময় ভিড়ের চাপে তার গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায় এবং বেশ কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যানজটে আটকে থাকা গাড়িটির পেছনে বেশ কিছু মানুষ দৌড়াচ্ছে। পরবর্তী সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান যে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। পাশাপাশি অনুরাগী ও সমর্থকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান তিনি। 

পুলিশ জানিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি।

তাই প্রশাসনের পক্ষ থেকে আয়োজকদের নোটিশ পাঠানো হবে। যদিও শোরুম মালিকদের দাবি, তারা গত ১৭ সেপ্টেম্বর অনুমোদনের জন্য জেলা প্রশাসনে আবেদনপত্র জমা দিয়েছিলেন। 

উল্লেখ্য, গুজরাটি চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করলেও ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নাম লেখান কাজল রাঘওয়ানি। ইতিমধ্যে তিনি ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন, যার মধ্যে ‘পাটনা সে পাকিস্তান’, ‘সংগ্রাম’ ও ‘মেহেন্দি লাগা কে রাখা’ অন্যতম।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে