ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » শেষ ষোলোর মহারণে নরওয়ের মুখোমুখি ব্রাজিল

শেষ ষোলোর মহারণে নরওয়ের মুখোমুখি ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচটিতে দুই দলই তাদের শুরুর একাদশে একটি করে পরিবর্তন এনেছে।

জাপানের বিপক্ষে জয় পাওয়া ব্রাজিল দলে চোটের কারণে জায়গা হয়নি লুকাস পাকেতার। তার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন মার্তিনেল্লি। জাপান ম্যাচের একাদশে এটিই কোচ কার্লো আনচেলত্তির একমাত্র পরিবর্তন।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন; ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো; গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।

অন্যদিকে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ওঠা নরওয়েও করেছে একটি পরিবর্তন। উরুর চোট কাটিয়ে দলে ফিরেছেন ডান প্রান্তের ডিফেন্ডার জুলিয়ান রিয়েরসন। তার জায়গা ছেড়েছেন মার্কুস পেদারসেন। কোচ স্তালে সোলবাক্কেন বাকি একাদশে কোনো পরিবর্তন আনেননি।

নরওয়ের একাদশ: ওরিয়ান নিয়ল্যান্ড; মোলার উলফে, হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়েরসন; প্যাট্রিক বার্গ, সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, এরলিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে