ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শিক্ষামন্ত্রীর হাতে শিক্ষা ক্যাডারদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন আজ

শিক্ষামন্ত্রীর হাতে শিক্ষা ক্যাডারদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন আজ

সোমবার (৬ জুলাই) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে বিকেল ৩ টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি আজ ৬ জুলাই থেকে শুরু করে ২ নভেম্বর পর্যন্ত নায়েমে অনুষ্ঠিত হবে।
এবছর প্রশিক্ষণে ১১০ জন পুরুষ এবং ৫০ জন নারী কর্মকর্তা অংশ নেবেন। এছাড়াও অপেক্ষমান তালিকা থেকে ২২ জন পুরুষ ও ১০ জন নারী প্রভাষক পদমর্যাদার কর্মকর্তাকে মনোনয়েন প্রদান করা হয়েছে।
মাউশির প্রশিক্ষণ শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল তালিকায় কেউ অনুপস্থিত থাকলে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসন পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনের পর প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণের নামের তালিকা প্রশিক্ষণ শুরুর ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে পরিচালক, প্রশিক্ষণ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাউশির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে