ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শিক্ষকরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

স্থানীয় ও জাতীয় নির্বাচনে শিক্ষকদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো শিক্ষক যদি নির্বাচনে অংশ নিতে চায়, তবে তাকে চাকরি ছেড়ে যেতে হবে। বৃহস্পতিবার (২ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় ৫৪ শতাংশ এবং মাধ্যমিকে ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। শিক্ষা খাতে ঝরে পড়ার হার আমাদের জন্য উদ্বেগের বিষয়।
শিক্ষকদের দক্ষতা উন্নয়নেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাতের অনুদানের একটি টাকাও অপচয় বা অপব্যবহার হতে দেওয়া হবে না। শিক্ষা খাতে প্রতিটি অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যয় করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে অত্যন্ত আন্তরিক। জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখতে অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।  অনুদানের অর্থ প্রকৃত শিক্ষা উন্নয়নেই ব্যয় করতে হবে। অতীতে শিক্ষা খাতে অর্থের অপচয়ের অভিজ্ঞতা আর দেখতে চাই না।
তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। সরকারের লক্ষ্য শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে