ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শিক্ষকদের পে-স্কেলে মন্তব্য এড়িয়ে গেলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের পে-স্কেলে মন্তব্য এড়িয়ে গেলেন শিক্ষামন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনার বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। অন্য একটি মন্ত্রণালয়ের বিষয়ে তাঁর সরাসরি মন্তব্য করা সমীচীন হবে না। পৃথক গেজেট জারি বিলম্বিত হওয়ায় বিষয়টি নিয়ে বর্তমানে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্তির প্রক্রিয়া হিসেবে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে হবে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি প্রদান করলেই কেবল আনুষ্ঠানিকভাবে পৃথক গেজেট জারি করা সম্ভব হবে।

দুই মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এ বিষয়ে মৌখিক আলোচনা হলেও তা এখনও আনুষ্ঠানিক রূপ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এ বিষয়ে কার্যকর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংকেত পাওয়া গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে