ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শাহরুখ খানের বাংলোয় সাপ, মধ্যরাতে চাঞ্চল্য

শাহরুখ খানের বাংলোয় সাপ, মধ্যরাতে চাঞ্চল্য

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ দুই সাপের হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে বাড়ির ভেতরে সাপ দুটির উপস্থিতি টের পাওয়ার পর খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে।পরে বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।

 

জানা গেছে, ১৭ আগস্ট রাত ৮টার দিকে ‘মান্নাত’ থেকে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ফোন করা হয়। খবর পেয়ে দ্রুত বাংলোয় পৌঁছে যান তিনি। পরে তার সঙ্গে যোগ দেন বন দপ্তরের কর্মীরাও।

মান্নাতের উঠানের সিঁড়ির নিচে প্রথম সাপটির সন্ধান মেলে। প্রায় আট ফুট লম্বা সাপটিকে কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, সাপটি বিষধর ছিল না।

তবে বিপত্তি ঘটে দ্বিতীয় সাপটিকে নিয়ে।সেটিকে উদ্ধার করার আগেই সেটি সেখান থেকে পালিয়ে যায়। ফলে মান্নাতের কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। যদিও বন দপ্তরের পক্ষ থেকে সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

সাপ দুটি কীভাবে শাহরুখের বাংলোর ভেতরে ঢুকল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সময় শাহরুখ খান কিংবা তার পরিবারের কোনো সদস্য ‘মান্নাত’-এ ছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের পাশে অবস্থিত ‘মান্নাত’ শুধু শাহরুখের বাসভবন নয়, ভক্তদের কাছেও এটি অন্যতম আকর্ষণের স্থান। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় প্রায়ই বাংলোর বাইরে ভিড় করেন অনুরাগীরা।

এদিকে বলিউডের আরেক তারকা সালমান খানের বাড়িতেও এর আগে সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল। চলতি বছরের শুরুতে মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে একটি সাপ উদ্ধারের খবর সামনে আসে। সেই ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপের উপস্থিতির ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দ্বিতীয় সাপটি উদ্ধার না হওয়ায় বাড়িটির নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে