ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লোনে ছাড়তে তৈরি আল হিলাল, ডারউইন নুনেজের দিকে চোখ বার্সেলোনার

লোনে ছাড়তে তৈরি আল হিলাল, ডারউইন নুনেজের দিকে চোখ বার্সেলোনার

উরুগুয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে স্থায়ীভাবে বিক্রি করার একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে ধারে (লোন) অন্য ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আল হিলাল। চলতি গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো প্রস্তাব না পাওয়ায় সৌদির ক্লাবটি এবার তাকে লোনে পাঠানোর দিকে নজর দিচ্ছে।

সৌদি সংবাদমাধ্যমের সূত্র ধরে স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’ (SPORT) জানায়, আল হিলালের মূল লক্ষ্য হলো নুনেজের চড়া বেতনের বড় অংশ বহন করতে রাজি এমন কোনো ক্লাব খুঁজে বের করা। এই উদ্দেশ্যে চলতি সপ্তাহেই তুরস্কের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনার জন্য আল হিলাল কর্তারা দেশটিতে সফর করবেন। পাশাপাশি প্রিমিয়ার লিগ ও পর্তুগালের কয়েকটি ক্লাব ছাড়াও তুর্কি জায়ান্টরা ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী।

অন্যদিকে, স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনাকেও নুনেজের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বার্সা বর্তমানে হুয়াও কানসেলোর বিষয় নিয়ে আল হিলালের সঙ্গে আলোচনায় থাকলেও নুনেজের সম্ভাব্য এই লোন ডিলটি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়ায় রাখা হয়েছে। নুনেজ এখন আর আল হিলালের মূল পরিকল্পনার অংশ নন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে