ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‌লাসের পাশে ছড়িয়ে ছিটিয়ে ৫ সুইসাইড নোট

‌লাসের পাশে ছড়িয়ে ছিটিয়ে ৫ সুইসাইড নোট

নবপ্রকাশ ডেস্ক:

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিসের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ ৫টি পৃথক সুইসাইড নোট উদ্ধার করেছে। চিঠিগুলো তিনি তাঁর স্ত্রী-মেয়ে, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমকালের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক এবং প্রশাসনের উদ্দেশে লিখে গেছেন।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে তিনি শারীরিক যন্ত্রণা, অসুস্থতা এবং সামাজিক পিছিয়ে পড়ার কথা উল্লেখ করে লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়… আমার লাশ যেন পরিবারকে হয়রানি ছাড়া হস্তান্তর করা হয়।” স্ত্রী প্রিয়াঙ্কা ও মেয়ে প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে মেয়েকে পড়াশোনা ও গান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে লেখা নোটে ময়নাতদন্ত না করার অনুরোধ ও পরিবারের খোঁজ রাখার আহ্বান জানান। ছোট ভাই দীপক চ্যাটার্জীকে পরিবারকে আগলে রাখা এবং তাঁর ব্যাংক হিসাব ও মুক্তিযোদ্ধা ভাতার বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এছাড়া সাবেক সহকর্মী সুমন চৌধুরীকে দেড় যুগের সহযাত্রার জন্য ধন্যবাদ জানিয়ে সমকালে তাঁর বকেয়া পাওনা আদায়ে সহযোগিতার অনুরোধ করেন।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, সুইসাইড নোটগুলো উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, পুলক চ্যাটার্জী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালের মে মাসে সমকাল থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই তিনি মানসিক হতাশায় ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে