ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » লালবাগে ৩ লাখ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মরদেহ উদ্ধার: গ্রেফতার ১

লালবাগে ৩ লাখ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মরদেহ উদ্ধার: গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি, নবপ্রকাশ:

রাজধানীর লালবাগে ৩ লাখ টাকা পাওনা কেন্দ্র করে শেখ ওয়াসিম রনী (৪৭) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও বালি নিচে চাপা দিয়ে মরদেহ গুমের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাসুম (৪৩)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি সূত্র জানায়, ভুক্তভোগী শেখ ওয়াসিম রনীর নিখোঁজের ঘটনায় তার ভাই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডির সূত্র ধরে লালবাগ থানা পুলিশের একাধিক বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোর তদন্ত শুরু করে। একপর্যায়ে ঘটনার মূল সন্দেহভাজন মাসুমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পরবর্তীতে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে লালবাগ থানাধীন বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার সংকীর্ণ করিডোর থেকে শেখ ওয়াসিম রনীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল এবং মুখ পলিথিনে পেঁচিয়ে বালি চাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের মূল কারণ ব্যাখ্যা করে উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, গ্রেফতারকৃত মাসুম ৩ মাসের কথা বলে শেখ ওয়াসিম রনীর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর পাওনা টাকা ফেরত পেতে রনী মাসুমের অফিসে যান। সেখানে মাসুম তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রনীকে হত্যা করেন এবং ঘটনাটি ধামাচাপা দিতে অফিস কক্ষের পাশের খালি জায়গায় বালি চাপা দিয়ে মরদেহ গুম করেন।

এ বিষয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে