ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘লন্ডন, আমি আসছি!’: ভিনির এজেন্টের এক মন্তব্যেই তোলপাড়

‘লন্ডন, আমি আসছি!’: ভিনির এজেন্টের এক মন্তব্যেই তোলপাড়

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। এরই মধ্যে তাঁর এজেন্ট মাইকেল ইয়োরমার্কের এক রহস্যময় বার্তা দলবদলের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর একটি ছবি পোস্ট করে ইয়োরমার্ক লেখেন, ‘লন্ডন, আমি আসছি! চলো যাওয়া যাক।’ এমন এক সময়ে তিনি এই সফর করছেন, যখন এই তারকাকে পেতে ইংলিশ ক্লাব আর্সেনালের আগ্রহের কথা তুঙ্গে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল কোচ মিকেল আরতেতা ভিনিসিউসকে গানার্সদের তাবুতে ভেড়াতে অত্যন্ত আগ্রহী। আরতেতা নাকি ভিনিকে আশ্বস্ত করেছেন, এমিরেটসে যোগ দিলে তিনিই হবেন দলের আক্রমণভাগের প্রধান স্তম্ভ। ফলে দলবদলের মোক্ষম সময়ে এজেন্টের এই হঠাৎ লন্ডন সফরকে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকেরা।

২৬ বছর বয়সী এই তারকা গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি রিয়ালের অনুশীলনে যোগ দিলেও সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর অবস্থান এখন বেশ জটিল। রিয়ালের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে গত কয়েক মাসে দফায় দফায় আলোচনা হলেও চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।

ফলে এক কঠিন সমীকরণের মুখে রিয়াল মাদ্রিদ। আগামী বছর বিনা ফি-তে (Free Transfer) ভিনিকে হারানোর ঝুঁকি নেওয়ার চেয়ে চলতি দলবদল মৌসুমেই তাঁকে বিক্রি করাটা আর্থিক দিক থেকে লাভজনক হতে পারে। বিশেষ করে কিলিয়ান এমবাপে ক্লাবে যোগ দেওয়ার পর ভিনির ভূমিকা ও পারিশ্রমিক নিয়ে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে বলেও ইউরোপীয় গণমাধ্যমের খবর।

গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধের সময় যত ঘনিয়ে আসছে, রিয়ালের সামনে পথ তত সংকীর্ণ হচ্ছে—দ্রুত চুক্তি নবায়ন করা, আর্সেনাল বা অন্য কোনো বড় ক্লাবের চড়া দামে বিক্রি করে দেওয়া, কিংবা চুক্তির বাকি সময় তাঁকে ক্লাবেই রেখে দেওয়া।

এজেন্ট ইয়োরমার্কের এই ‘লন্ডন সফর’ কেবল চুক্তি নবায়নের দর-কষাকষির কৌশল, নাকি সত্যি আর্সেনালে ভিনির নতুন অধ্যায়ের সূচনা—তা দেখতে ফুটবলপ্রেমীদের নজর এখন লন্ডনের দিকেই।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে