ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নবপ্রকাশ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি দুই দেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক এটাচে লিং শুয়ান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম এবং এপিএস জাহেদুল আলমও বৈঠকে অংশ নেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে