ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রাজধানীর হাতিরঝিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর হাতিরঝিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় বস্তির বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বস্তির কয়েকটি ঘরে। তবে বিস্ফোরণের কারণ কিংবা আগুন লাগার প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। অনেককে প্রয়োজনীয় মালামাল নিয়ে বের হতে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে