ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ক/কটে/ল বি/স্ফোর/ণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ক/কটে/ল বি/স্ফোর/ণ

রাজধানীর মোহাম্মদপুর থানার চান মিয়া হাউজিং এলাকায় মামুনুল হকের মাদ্রাসা জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাতটা ৫৭ মিনিটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের চার নম্বর সড়কে মোটরসাইকেল করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, রহমানিয়া মাদ্রাসা ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকের অফিসের কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে শনাক্তের দাবি জানাচ্ছি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে