ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র

রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র

নবপ্রকাশ ডেস্ক:
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে ২টি বিমান ভূপাতিত করার দায়ে এই অভিযোগ গঠন করা হয়েছে। কিউবা এবং ফ্লোরিডার মাঝামাঝি ওই বিমান দুটি বিধ্বস্ত হয়। মামলায় বলা হয়, ক্যাস্ত্রো এবং আরো ৫ জন মিলে কিউবান-আমেরিকান গ্রুপ ব্রাদার টু দ্য রেসকিউয়ের ২টি বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করে। এতে ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ জন মার্কিন নাগরিক। ক্যাস্ত্রোর বর্তমান বয়স ৯৪ বছর। তিনি ওই ঘটনার সময় কিউবার সেনাপ্রধান ছিলেন এবং ঘটনার জন্য আর্ন্তজাতিকভাবে নিন্দিত হয়েছেন। যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক পার্টির নেতৃত্বাধীন কিউবার উপর চাপ বৃদ্ধি করতে চাইছে।

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল এই অভিযোগকে রাজনৈতিক বলে আখ্যা দিয়ে বলেছেন, এটির কোন আইনি ভিত্তি নেই। তিনি এর তীব্র নিন্দা জানান। মার্কিন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল টড ব্লানচ বলেন, যুক্তরাষ্ট্র ক্যাস্ত্রোর বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগ আনবে। এর মধ্যে বিমান বিধ্বস্ত করা, চারজনকে খুন করার জন্য আলাদা আলাদা চারটি অভিযোগ গঠন করা হবে। ব্লানচ আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই দেশটির নাগরিকদের ভুলে যায়নি কখনো যাবেও না। এই মামলার ফলে ক্যাস্ত্রোর যাবজ্জীবন জেল হতে পারে।

২০১৮ সালে ক্যাস্ত্রো কিউবার ক্ষমতা থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি কিউবায় অবস্থান করছেন। ট্রাম্প কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোাষণা করেছেন। দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে জ্বালানি সংকটে দেশটি কার্যত অন্ধকারে ডুবে আছে। কিউবার প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল বলেন, যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে অযাচিত শাস্তি দিচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে