ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রহস্যজনক কারণে সংবাদ সম্মেলন বাতিল করলো বাফুফে

রহস্যজনক কারণে সংবাদ সম্মেলন বাতিল করলো বাফুফে

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের খেলায় বাংলাদেশ দলের অংশগ্রহণ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলন হঠাৎ বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের জরুরি বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে ক্রীড়া মহলে চাঞ্চল্য ও প্রশ্ন তৈরি হয়েছে।

বাফুফে জানিয়েছে- বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান ও সিরিয়ার অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অংশগ্রহণে আয়োজিত এই বাছাইপর্বে বাংলাদেশ দলের সার্বিক বিষয়ে অবহিত করতে ঘোষিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে তা বাতিল করার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুব দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স ও তার সহকারী আতিকুর রহমান মিশুর মধ্যে সম্প্রতি মারামারির ঘটনায় পরিস্থিতি ইতোমধ্যে উত্তপ্ত। ঘটনা থানা-পুলিশ পর্যায়ে গড়িয়েছে।

দলের অভ্যন্তরীণ এই অশান্তি মিডিয়ার সামনে প্রকাশ পাওয়ার ভয়ে বাফুফে হয়তো কোচ ও ম্যানেজারকে সংবাদ সম্মেলনে হাজির করতে চায়নি। কারণ, ক্যাম্পের বিশৃঙ্খলার জন্য দায়-দায়িত্ব ম্যানেজারেরও। আবার ফুটবলাঙ্গনে এটাও আলোচনা আছে যে, এই ইংলিশ কোচ নিয়োগে বাফুফের তেমন ভূমিকা নেই। ফলে ঘটনার বিস্ফোরণ থামাতে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাফুফে কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।অনূর্ধ্ব-২০ দলের এই বাছাইপর্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভালো ফলের আশায় দল প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সংবাদ সম্মেলন বাতিলের এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে।

বাফুফের এ ধরনের সিদ্ধান্ত নতুন নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বারবার প্রশ্ন উঠেছে। এবারও রহস্যজনক ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন অনেকে। বাফুফের উচিত ঘটনার দ্রুত ও পরিষ্কার ব্যাখ্যা দেওয়া এবং দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে