যুক্তরাষ্ট্র বা ইসরাইল আবার হামলা চালালে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, ‘সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই আরও যুদ্ধ শুরু হলে সংঘাতের ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর ও এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে।’
