নবপ্রকাশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার সময় নিজের জীবন বাজি রেখে শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ। হামলায় নিহত হলেও স্থানীয় মুসলিম সম্প্রদায় ও পুলিশের কাছে তিনি এখন একজন ‘বীর’।
সোমবার সংঘটিত ওই হামলায় আমিন আবদুল্লাহসহ আরো দুই মুসল্লি নিহত হন। হামলাকারী ছিল দুই কিশোর, যারা পরে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
আমিন আবদুল্লাহ ছিলেন আট সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে ইসলামিক সেন্টারে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, তার কর্মকাণ্ড নিঃসন্দেহে বীরত্বপূর্ণ ছিল।
তিনি বহু মানুষের জীবন রক্ষা করেছেন।
পুলিশের তথ্যমতে, হামলাকারীরা মসজিদের প্রবেশমুখ দিয়ে দৌড়ে যাওয়ার সময় আবদুল্লাহ তাদের থামানোর চেষ্টা করেন। তখনই তারা গুলি করতে থাকেন। একই সঙ্গে তিনি দ্রুত লকডাউন কার্যক্রম চালু করেন, যার ফলে ইসলামিক সেন্টারের স্কুলে থাকা প্রায় ১৪০ শিশু নিরাপদে আশ্রয় নিতে সক্ষম হয়।
নিহত অন্য দুইজন হলেন–মনসুর কাজিহা ও নাদের আওয়াদ। পুলিশ জানায়, পার্কিং লটে হামলাকারীদের মনোযোগ আকর্ষণ করে তারা আরো প্রাণহানি ঠেকানোর চেষ্টা করেছিলেন।
স্থানীয় মুসলিম সংগঠন আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের মুখপাত্র তাজহীন নিজাম বলেন, ‘আমিন ছিলেন সবার প্রিয় মানুষ। তিনি প্রতিদিন হাসিমুখে সবাইকে স্বাগত জানাতেন। তিনি একজন সত্যিকারের শহীদ ও নায়ক।
