ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যুক্তরাষ্ট্রে পৌঁছেই জাতিসংঘের তীব্র সমালোচনা আরাগচির

যুক্তরাষ্ট্রে পৌঁছেই জাতিসংঘের তীব্র সমালোচনা আরাগচির

জাতিসংঘের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা ও মানুষের আস্থা হারিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকের আমাদের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাপুরুষোচিত যুদ্ধ, পরবর্তী ঘটনাপ্রবাহ এবং বাস্তবে এখনো যুদ্ধাবস্থা পরিস্থিতির মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আরাগচি বলেন, স্বাভাবিকভাবেই আমাদের প্রধান লক্ষ্য হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান তুলে ধরা।

তিনি বলেন, বিষয়টি সংস্থাটির প্রতি আস্থা কমে যাওয়ার বিষয়টি স্পষ্ট করে।

আরাগচির মতে, এটি সবার স্বীকৃতিরই প্রতিফলন যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে এই সংস্থার ওপর আস্থা ক্ষয় হয়েছে, কিংবা পুরোপুরি হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, কিছু দেশ নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তাদের দায়মুক্তভাবে কাজ করার অধিকার রয়েছে। তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন, এমনকি মানবতার সম্মিলিত বিবেককেও উপেক্ষা করে। নিজেদের ও নিজেদের মিত্রদের জন্য তারা দায়মুক্তি দাবি করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে ইহুদিবাদী শাসকের মতো একটি অপরাধী সত্তাকে ইচ্ছামতো কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। একই সময়ে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে পরিচয় দেওয়া পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নীরব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে