নবপ্রকাশ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন তিনি।
গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার ২৪ জুলাই জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । বঙ্গভবন ত্যাগ করার পর তিনি রাজধানীর গুলশান-১ নম্বরের ১২৩ নম্বর রোডে অবস্থিত তার নিজস্ব বাসভবন ‘গ্রিন ভিলা’-য় উঠবেন।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
