ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মেট্রোরেলের দরজা খোলায় বিপত্তি, বন্ধ ছিল ২৬ মিনিট

মেট্রোরেলের দরজা খোলায় বিপত্তি, বন্ধ ছিল ২৬ মিনিট

নবপ্রকাশ ডেস্ক:

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটি মেরামত শেষে পুনরায় মেট্রোরেল সার্ভিস চালু করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি সংশোধন করে সকাল ৮টা ৩ মিনিটে ফের ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেল চলাচলের সময় সেটির পিছনের দিকের একটি দরজা হঠাৎ খুলে যায়। ঘটনাটি নজরে আসার পর যাত্রীদের সুরক্ষার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।

পরবর্তীতে টেকনিশিয়ানদের মাধ্যমে যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত করা হলে নির্ধারিত রুটে ট্রেন সার্ভিস সচল করা হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে