এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে না ফেরার দেশে চলে গেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)।
তার মৃত্যুর পরদিন সোমবার প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা। বেঁচে থাকলে ফলাফল হাতে পেয়ে হয়তো আনন্দে মেতে উঠত সে ও তার পরিবার। কিন্তু সেই আনন্দের দিনেই পরিবারকে কাঁদতে হচ্ছে প্রিয় সন্তানকে হারানোর বেদনায়।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা–মা ও স্বজনরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও। স্থানীয়দের মধ্যেও তার মৃত্যু নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
