ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্প উদ্বোধন করতে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্প উদ্বোধন করতে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরশুরামে ‘ফেনী জেলাধীন পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সোমবার (৩১ আগস্ট) সকাল থেকেই প্রস্তুতি ও প্রাথমিক কাজকর্ম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আক্তার নূর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এই এলাকায় ব্যাপক প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রতিবেশী দেশ ভারত বাঁধ খুলে দেওয়ায় প্লাবিত হয়ে এ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১ হাজার ৫৪২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। নদীভাঙনে প্রতি বছর ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হওয়া থেকে রক্ষায় এ প্রকল্প বড় ভূমিকা রাখবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ৮৩.৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, নদীতীর প্রতিরক্ষা ও সেচ অবকাঠামো সংস্কার করা হবে। গত ১৬ জুন একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে