ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মার্শাল আর্ট শিক্ষা অর্ন্তভুক্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে

মার্শাল আর্ট শিক্ষা অর্ন্তভুক্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে

প্রাথমিক বিদ্যালয়ে এবার মার্শাল আর্ট শিক্ষা অর্ন্তভুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার রাজধানীর বিজয় সরণিতে র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ‘মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার একটি মাধ্যম নয়। এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও সহায়তা করে। আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে, যা একটি সুস্থ, দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে’।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কারাতে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট শিক্ষা অর্ন্তভুক্ত হলে শিক্ষার্থীরা ছোট থেকেই আত্মরক্ষায় দক্ষতা অর্জন করবে এবং দেশের উন্নয়ণে অবদান রাখতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে