ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিশ্ববাজারে তেলের দরপতন, তবে কাটেনি সৌদির সরবরাহ উদ্বেগ

বিশ্ববাজারে তেলের দরপতন, তবে কাটেনি সৌদির সরবরাহ উদ্বেগ

নবপ্রকাশ ডেস্ক

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার তুলনায় বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা দিয়েছে। তবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলার পর রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগও রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০.৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯২ শতাংশ কমে দাঁড়ায় ১০৪ ডলার ৮৬ সেন্টে।

এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ করেছিল।

বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল থেকে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায়। পাশাপাশি ইউরোপে অপরিশোধিত তেল সরবরাহ কমানোর সৌদি সিদ্ধান্তও বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়েছে।

ফলে একদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি মজুত তেলের দাম কমার চাপ তৈরি করছে, অন্যদিকে সৌদি আরবের সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি বাজারকে সতর্ক অবস্থানে রেখেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে