ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবপ্রকাশ ডেস্ক:

দুর্ব্যবহার, পক্ষপাতিত্ব ও পেশিশক্তির পরিবর্তে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেকোনো মূল্যেই নিরপরাধ ব্যক্তির অধিকার সুরক্ষিত রাখতে হবে এবং তদন্ত ও আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-২০০৬) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অপরাধের পর ব্যবস্থা নেওয়া নয়, বরং অপরাধের ঝুঁকি কমিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংবিধান ও প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে পুলিশকে অর্পিত ক্ষমতার সঠিক প্রয়োগ করার নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, মাদক ও মানব পাচারের মতো পরিবর্তিত নতুন অপরাধ মোকাবিলায় প্রচলিত অভিজ্ঞতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক তদন্ত ও তথ্য বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পুলিশ বাহিনীকে যুগোপযোগী করতে ফরেনসিক ল্যাব, ভিকটিম সাপোর্ট সেন্টার, বিট পুলিশিং ও ৯৯৯ জরুরি সেবার মতো উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুচকাওয়াজে সার্জেন্ট ব্যাচের ৮৪ জন ও এসআই ব্যাচের ১৬২ জনসহ মোট ২৪৬ জন অংশ নেন। এতে আইজিপি মো. আলী হোসেন ফকির ও একাডেমির প্রিন্সিপাল মো. মাইনুল হাসানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্জেন্ট ব্যাচে মো. ওমর ফারুক (বেস্ট সার্জেন্ট) এবং এসআই ব্যাচে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বেস্ট ক্যাডেট) সহ অন্যান্য ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। মৌলিক প্রশিক্ষণ শেষে এসব কর্মকর্তা পুলিশের বিভিন্ন ইউনিটে শিক্ষানবিশ হিসেবে যোগ দেবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে