ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

নবপ্রকাশ ডেস্কঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ইট–পাটকেল ছুড়ে মারা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সাকিবের বাড়ি মাগুরা শহরের কেশবমোড় এলাকায়।
কারা এ হামলা চালিয়েছে, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
হামলার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হননি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রল বোমা হামলার আলামত পাওয়া যায়নি।
সাকিব আল হাসান ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (আমি–ডামি নির্বাচন হিসেবে পরিচিত) মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য হন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে