ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে গেলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে