ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভিনিসিয়াসে স্বস্তি মরিনহোর, সিলভার জন্য কড়া বার্তা

ভিনিসিয়াসে স্বস্তি মরিনহোর, সিলভার জন্য কড়া বার্তা

রিয়াল মাদ্রিদের ডাগআউটে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই মাস্টারমাইন্ডের অধীনে হাঙ্গেরির ক্লাব ফেরেনৎসভারোসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। গত শনিবার ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন ও বের্নার্দো সিলভাকে নিয়ে খোলামেলা কথা বলেন স্প্যানিশ জায়ান্টদের নতুন এই কোচ।

বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে দল যোগ দেওয়ায় এই প্রাক-মৌসুম ম্যাচে প্রথমবারের মতো মাঠ নামেন ভিনিসিয়ুস ও সিলভা। সম্প্রতি ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস, যা নিয়ে মরিনহোও প্রকাশ করেছেন নিজের স্বস্তি।

ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মরিনহো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন। এটি ভিনি ও আমাদের পুরো দলের জন্য আনন্দের বিষয়। তবে মাত্র কয়েকটি অনুশীলন সেশনের পরই তার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা ঠিক হবে না। আমি আশা করিনি ভিনি ৫০ মিটার দূর থেকে বল নিয়ে আজই গোল করবে। এটা একটা প্রক্রিয়া। আগামী বুধবার সে আরও ভালো হবে এবং পরের রোববার জার্মানিতে আরও ভালো হবে’

অন্যদিকে সতর্কবার্তা ছড়িয়েছেন বের্নার্দো সিলভাকে নিয়ে। ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে আসা বের্নার্দোরশারীরিক ফিটনেসের ঘাটতির কথা জানিয়েছেন মরিনহো। তার ভাষায়, ‘ছুটি কাটিয়ে ফেরায় বার্নার্দো এখনো পুরোপুরি শারীরিক অবস্থায় ফিরতে পারেননি। তবে বলের অগ্রগতি ঘটাতে এবং মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ ম্যাচে সিলভার শারীরিক দুর্বলতা বুঝতে পেরে তাকে আরও ওপরে তুলে ১০ নম্বর পজিশনে খেলান মরিনহো। সেখানে পর্তুগিজ তারকাও স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান তিনি। প্রাক-মৌসুমে রিয়ালের পরবর্তী ম্যাচ ১৩ আগস্ট দেপোর্তিভোর বিপক্ষে, এরপর ১৬ আগস্ট শালকের বিপক্ষে খেলবে তারা। লা লিগায় নতুন মৌসুম শুরু হবে ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে